সাভারে অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত, বেকায়দায় পুলিশ
ঢাকার সাভার পৌর এলাকা বর্তমানে অপরাধী চক্রের দখলে ভয়ানক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও জুলুম চালিয়ে আসা শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীব, তার ভাই ফখরুল আলম সমর এবং শ্যালক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারীরা এখনো সশস্ত্রভাবে সক্রিয়।
তাদের অনুগত ক্যাডার মুরগি হেলাল ও ল্যাংড়া সোহেল চাঁদাবাজি, মার্কেট দখল, মুরগির গাড়ি থেকে চাঁদা, পরিবহন ও ফুটপাত নিয়ন্ত্রণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এসব অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি উদ্যোগ নিলেও রাজনৈতিক প্রভাবে ও তদবিরের চাপে পদক্ষেপ নিতে গিয়ে বেকায়দায় পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৩ জুন রাতে বিরুলিয়া রোডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে আতঙ্ক ছড়িয়েছে মুরগি হেলাল ও তার সহযোগী সোহেল। এর আগে তারা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে অবৈধ চাঁদা তুলছিল। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে ফুটপাত দখলে বাধা দিলে হামলা চালায়, ভাঙচুর করে এবং ইনচার্জসহ কর্মীদের হত্যার হুমকি দেয়।
ব্যবসায়ীদের অভিযোগ, এ বাহিনীর বিরুদ্ধে পুলিশ মামলা করলেও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তারা আবারো এলাকায় রাজত্ব কায়েমে মরিয়া। তারা দাবি জানান, ২৪ ঘণ্টার মধ্যে মুরগি হেলাল ও ল্যাংড়া সোহেলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিএনপির স্থানীয় নেতারাও এই বাহিনীর বেপরোয়া আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, রাজীব বাহিনীর নেতৃত্বে যারা দীর্ঘদিন নির্যাতন চালিয়েছে, তাদেরকে এখনো এলাকায় চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া চালাতে দেখে হতাশ।
সাবেক ব্যবসায়ী নেতা শরীফ বলেন, "আমাদের নির্যাতনের ইতিহাস দীর্ঘ। আজও সেই দিনের পুনরাবৃত্তি হচ্ছে। স্বাধীন দেশের নাগরিক হয়ে যদি এসব দেখতে হয়, তবে স্বাধীনতা কোথায়?"
এদিকে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “অপরাধী যেই হোক না কেন, আইনের চোখে সবাই সমান। অপরাধী শনাক্ত হলেই গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাভারে নতুন করে শৃঙ্খলা ফেরাতে হলে এসব সন্ত্রাসী গডফাদার ও তাদের ক্যাডার বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এলাকাটি আবারো অপরাধের অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ