ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১:২৬

মেহেরপুর সদর উপজেলার ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান (৪৮) এবং এসএসসি পরীক্ষার্থী লাবিব (২২)।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী উপজেলার দিকে যাচ্ছিলেন মাহফুজুর রহমান, তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে, মেহেরপুর শহরের দিক থেকে আসছিলেন বুড়িপোতা গ্রামের লাবিব। বন বিভাগের সামনে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে লাবিবের মোটরসাইকেল সরাসরি মাহফুজুর রহমানের বাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত মাহফুজুর রহমানের মোটরসাইকেলের নম্বর ছিল ঢাকা মেট্রো-হ-৩৬-৫৪২৯ এবং লাবিবের মোটরসাইকেলের নম্বর ছিল মেহেরপুর হ-১৩-৫১৯৪।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ্ উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন জনস্বাস্থ্য প্রকৌশলী ও একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন