ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৩:৩১

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এই উপলক্ষে বুধবার (২৫) জুন সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোজাফ্ফর খান, সহকারী পরিচালক, মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর।অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি মেহেরপুর পাবলিক লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে মেহেরপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  

অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রভাষক এস. এম. আশরাফুল হাবীব, মেহেরপুর সরকারি কলেজ, ডা. ইনজামামুল হক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, মেহেরপুর, ইসমাইল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর, মেহেরপুর, এইচ.টি. হামিম হায়দার, সামাজিক বন কর্মকর্তা, মেহেরপুর, মনিরুল হুদা, ব্র্যাকের জেলা প্রতিনিধি, মেহেরপুর, মইন-উল-আলম, নির্বাহী পরিচালক, সুবাহ সামাজিক সংস্থা, মেহেরপুর, শামিমা আখতার, প্রতিনিধি, পরিবেশ উন্নয়ন সংস্থার, মেহেরপুর সহ মেহেরপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের এবং বিভিন্ন সামাজিক সংগঠনের  অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন