রাঙামাটিতে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
রাঙামাাটি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব কর্মকর্তারা। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু সভাপতিত্বে বক্তব্য রাখেন সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, প্রতিভাস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক সদানন্দ চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গত ১৯ জুন যে এডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে, সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি জড়িত নন, বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য এবং স্বার্থান্বেষী। এ ধরনের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে।
পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়
১. পুনর্গঠিত এডহক কমিটি বাতিল করা,
২. স্থানীয় ক্লাব ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি গঠন,
৩. মিনি স্টেডিয়ামসহ ক্রীড়া খাতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন