ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মুরাদনগরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৪:৫৩

কুমিল্লার মুরাদনগরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে দিনব্যাপী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে  এই কর্মশালা অনুষ্ঠিত হয়।মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রহমান বলেন,   জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে মুরাদনগরে ১৫শ  নারীকে ৪ মাসব্যাপী প্রশিক্ষণ দিয়েছে।  যারা প্রশিক্ষণ গ্রহন করেছে তাঁরা  ধীরে ধীরে উপার্জনক্ষম হয়ে উঠেছে । নারীরা ফ্যাশন ডিজাইন,  বিউটি পার্লার,  ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স প্রশিক্ষণ গ্রহন করে উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করেছেন। এই ব্যবসার মাধ্যমে তাঁরা পুরুষের পাশা পাশি অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মো: শাহীন মিয়া, তিনি বলেন, " জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে নারীরা  ৫ টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার সমস্যা দূরীকরণ করেছেন।  তারা  উপার্জন করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে। পুরুষেরা নারীরদের এক সময় অবহেলা করতো। সারাদিন ঘরের কাজের মানুষ মনে করতো। সেই ধারণা থেকে নারীরা আজ বের হয়ে এসে দেখিয়ে দিয়েছে নারীরাও পারে।  এই প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার উপযুক্ত করে তুলা হয়েছে । 

এসময় বিশেষ  অতিথির বক্তব্যে রাখেন,  মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান,  উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।  উদ্যোক্তা হাসিনা আক্তার,  সাদিয়া আক্তার, আকলিমা আক্তার, ও সাহনাজ আক্তার  প্রমুখ। 
অনুষ্ঠান শেষে উদ্বুদ্ধকরণ উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের কাজের মূল্যায়ন ভিত্তিক পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা