বাকেরগঞ্জ গৃহবধূ আসমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় কলসকাঠী বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইউসুফ সরদার, মাওলানা মিজানুর রহমান, মোঃ মাসুদ হাওলাদার, হায়দার সরদার, কামাল হাওলাদার, মৌসুমী আক্তার, সাকিবা আক্তার, পারভীন বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় আসমা বেগমকে তার নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ১৮ জুন নিহতের পুত্র আছিম বিল্লাহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে। গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied