ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান, ৩ দালালের দন্ড


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ২:৯

চট্টগ্রাম নগরের নতুন পাড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে দুঘন্টা ব্যাপী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। দন্ডিতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত ননী গোপাল দাসের ছেলে বাপ্পি দাস (৩৫), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. তাহের (৪০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত আলী আজগরের ছেলে মো. সাইফুল্লাহ্ (৪২)। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছি আমরা। এর মধ্যে বাপ্পি দাস ও তাহের ৭ দিন এবং সাইফুল্লাহ্‌কে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসাথে বিভিন্ন অপরাধে ৪টি মোটরযানকে বিভিন্ন মামলায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান