মেহেরপুর রংমহল সীমান্তে ৮ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি গেট দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্তে দিয়ে ৮ জন নারী, পুরুষ ও শিশু বাংলাদেশিকে পুশ-ইন করেছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন -জামালপুরের ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), শিশু রহিম (৫), রোহান (৩), খুলনার দৌলতপুরের আমিনুল ইসলাম (২৮), ময়মনসিংহ জেলার টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫) ও নড়াইল জেলার আবেজান খাতুন (৪০)।
গাংনী রংমহল সীমান্তে পুশ-ইন ব্যক্তিরা জানিয়েছেন যে, তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল। তারা দীর্ঘদিন ভারতের জেলে থাকার পর গতকাল ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ মেহেরপুর জেলার গাংনী উপজেলা রংমহল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতর ঠেলে দেয়। বাংলাদেশে আসার পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আমাদের আটক করেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, পুশ-ইনকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী সড়ক দিয়ে দেশের ভিতরে আসার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের আরোও জিজ্ঞাসাবাদ এর জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সকাল সাড়ে ৬টার দিকে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়েছে । উভয় দেশে সীমান্ত কর্মরত বিজিবি এবং বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস