ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জ-লাকসাম সড়ক মরণ ফাঁদে পরিণত, সীমাহীন দুর্ভোগ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:৪৪

কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসাম সড়কের ৪ কিলোমিটার অংশ (মনোহরগঞ্জ থেকে আশিরপাড় পর্যন্ত) এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছয় বছর ধরে এই সড়কের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, যাত্রী ও চালকদের।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর কাদা-পানিতে থইথই করছে পুরো সড়কটি। ফলে যানবাহন চলছে ধীরগতিতে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করা সিএনজি, অটোরিকশা ও ভারী যানবাহন বারবার আটকে পড়ছে।

এলাকার সিএনজি চালক মো. হনিফ, রাজ্জাক, খোরশেদসহ অনেকেই বলেন, বছর পাঁচেক ধরে এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা এলে গর্তে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।

দোকানদার মিন্টু জানান, তার দোকানের সামনে গত এক মাসে কয়েকটি অটোরিকশা উল্টে গেছে। নারী ও শিশু যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

গোয়ালীয়ারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, "অনেকে ছবি তুলে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কয়েকটা ইট-সুরকি ফেললেও চলাচল কিছুটা সহজ হতো।"

রশিদপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার জানান, "গর্তে পড়ে গাড়ি উল্টে যায়, যাত্রীরা আহত হন। অনেক সময় মাথা, হাত-পা ফেটে যায়।"

এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মেসার্স গ্রীণ বাংলা ইলেক্ট্রনিক্সের প্রোপ্রাইটর জি.এম. আহসান উল্লাহ বলেন, “এই সড়ক কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়, যাত্রী আহত হন। মালামাল আনতে বেশি ভাড়া দিতে হচ্ছে।”

হাটিরপাড় গ্রামের গৃহবধূ মারজাহান আক্তার বলেন, “ভাঙা রাস্তায় অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া যায় না, মাঝপথেই অবস্থার অবনতি ঘটে।”

উল্লেখযোগ্যভাবে, এই সড়ক সংস্কারের জন্য ৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৫৯৪ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজ পেয়েও ঠিকাদার প্রতিষ্ঠান সৈয়দ আলী বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কাজ না করেই পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, “ঠিকাদারকে বলা হয়েছে, সপ্তাহ দশ দিনের মধ্যে কাজ শুরু করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, “আমি প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি, দ্রুত গর্তগুলো ভরাট করার এবং সড়ক সংস্কার কাজ শুরুর জন্য ব্যবস্থা নিতে।”

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ