ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে শেখ সাদী


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৪:২৫
কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন (খোকসা- কুমারখালির)-৪ এই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে ব্যাপক তৎপরতা। কিন্তু সকল প্রার্থীদেরকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে আছে তিনি বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা শেখ সাদী এমনটি দাবি করছে সমর্থকরা। তিনি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহ্বয়ক। 
 
শেখ সাদী ইতিমধ্যে খোকসা,কুমারখালীর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি প্রতিনিয়তই তৃণমূলের কর্মীদেরকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড সহ সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছে। তিনি ইতিমধ্যে তার নিজ প্রতিষ্ঠান এশিউর জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে যা সাধারণ জনগণের চিকিৎসা সেবায় ব্যাপক ভূমিকা পালন করছে। এবং কি তার নির্বাচনী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করছে তার নিজ প্রতিষ্ঠানে। শুধু এসব এই থেমে নেই শেখ সাদী সাধারণ জনগণকে ঈদ উপহারসহ সবার বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শেখ সাদী। তার এই সমস্ত কর্মকাণ্ডে খোকসা কুমারখালী সাধারণ জনগণ সহ তরুণদের কাছেও দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে শেখ সাদী। 
 
এ বিষয়ে শেখ সাদীর সঙ্গে কথা বলতে গেলে তিনি দৈনিক সকালের সময় কে বলেন, মানুষকে ভালোবাসার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। আমি সাধারণ মানুষের যে পরিমাণ ভালবাসা পেয়েছি এতেই আমার রাজনৈতিক জীবন সার্থক। আমি শুধু নির্বাচনের জন্য মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং আমি যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। দল যদি আমাকে যোগ্য মনে করে নমিনেশন দেই আমি বিশ্বাস রাখি বিপুল ভোটে আমি জয়যুক্ত হবো। জননেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলস ভাবে কাজ করে যাব এবং জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের কল্যাণে কাজ করে তা আমি আবারো প্রমাণ করে দিব।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ