মেহেরপুর গাংনী-ধানখােলা সড়কে ককটেল ফাঁটিয়ে ডাকাতি
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে ককটেল বিস্ফােরণ ঘটিয়ে প্রায়ই ঘণ্টাব্যাপি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জেলার গাংনী উপজেলার ধানখােলা সড়কের বিল্লাল নার্সারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভূক্তভোগী, পথচারীরা জানান য, বিভিন্ন পেশার মানুষ ধানখােলা সড়ক দিয়ে গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিল। কেউ কেউ ধানখােলা বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিল। তারা ওই সড়কের বিল্লাল নার্সারীর মােড় নামক স্থানে পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা ১৪-১৫ জনের একটি ডাকাতদল তাদের গতিরােধ করে। এসময় গাংনী উপজেলা শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলামের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, কাষ্টদহ গ্রামের শিশির হােসেন এর কাছ থেকে ১৫শ টাকা, ধানখোলা গ্রামের মাঝের পাড়ার মুসা আলীর ছেলে বিপ্লবের নিকট থেকে ২ হাজার টাকা এবং ১টি মোবাইলফোন ছিনিয়ে নেয়।
প্রায়ই ঘণ্টাব্যাপি ডাকাতির সময় পথচারীরা হৈ:চৈ: করলে পরপর ৩টি ককটেল বিস্ফােরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান যে, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস