বরগুনায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত
বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পুর্তি উপলক্ষ্যে বরগুনায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ২৭ জুন সকাল সাড়ে ৯ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় বরগুনা জেলা স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ এর উদ্বোধন করেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিউল আলম এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ক্রিকেট টিমের কোচ মোঃ নাজমুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রাকিন মোল্লা ও মোঃ শাহাআলম।
বরগুনা জেলা ক্রিকেট টিমের কোচ মোঃ নাজমুল হুদা সকালের সময়কে জানান, বরগুনা সদরের বিভিন্ন বিদ্যালয় হতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভালে ৪ টি দলে বিভক্ত হয়ে ৪০ জন খেলোয়ার অংশগ্রহন করেছে। ক্ষুধে এই ক্রিকেটাররা এই ধরনের আয়োজনে অংশ নিতে পেরে দারুন খুশী। ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ান হয়েছে প্রত্যাশা ক্রিকেট কোচিং সেন্টার এবং রানার আপ হয়েছে বরগুনা জেলা স্কুল। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্নিভালের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রমানের সুযোগ চায়।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
Link Copied