ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ভবিষ্যতের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর : আসলাম চৌধুরী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ৪:৩২

শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতার যে আলো ছড়ায় তা আত্মস্থ করা না গেলে শিক্ষিত হয়ে দেশ জাতির তেমন উপকারে আসে না। শুধু শিক্ষিত হলেই চলবে না, আদর্শিক এবং নীতিবান তারুণ্য একটি দেশের মূল সম্পদ। আগামী বাংলাদেশে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত যে পরিবেশ দেশের মানুষ প্রত্যাশা করে তা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্মকে স্বচ্ছ, সৎ ও নেতিক দিক থেকে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরী করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গনে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত ”তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বকে প্রশিক্ষণের মাধ্যমে মেধা বিকাশের লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক এই প্রশিক্ষণশালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী  বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাবেক সদস্য সচিব শেখ সাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের  আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জয়নাল আবেদীন হিরণ, সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দিন ফয়সাল, যুগ্ম সম্পাদক রিয়াদ, ছলিমপুর ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু প্রমূখ।

ব্যতিক্রমী এই প্রশিক্ষণ কর্মশালায় ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল ছাত্রদল কর্মীদের থেকে সাধারণ কর্মীদের বক্তব্য শুনেন।  বিভিন্ন ওয়ার্ড থেকে যারা বক্তব্য রাখেন তারা হলেন ১ নং ওয়ার্ড তুহিন, ২ নং ওয়ার্ড রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নং ইমাম উদ্দিন সৌরভ, ৪ নং ওয়ার্ড রমজান আলী, ৫ নং ওয়ার্ড ইলিয়াছ, ৬ নং ওয়ার্ড ইফতি, ৭ নং ওয়ার্ড সাদেক, ৮ নং ওয়ার্ড সেলিম, ৯ নং আল-আমিন।  এদের মধ্য থেকে আজকে যার জম্মদিন তাকে খুঁজে নিয়ে উপহার তুলে দেয়া হয়। তাছাড়া যথাসময়ে আসা অনেকের মধ্য থেকে লটারির মাধ্যমেও একজনকে পুরস্কৃত করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা