মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে (২৬) জুন বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিহারী নাথ, পরিদর্শক, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। বিশেষ করে বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই দিবসটি পালন করে থাকে। এই বিষয়কে সামনে রেখে এবং সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্য হলে মানুষ কতটা সুস্থ থাকে। এ আজকের দিনে মূল প্রতিপাদ্য বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নানা কর্ম-কান্ডের মাধ্যমে প্রচারণা চালিয়ে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাষ্ট্রকে মাদকমুক্ত করতে পারে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনটি ধারণা নিয়ে কাজ করে। অপরাধ, চিকিৎসা ও সচেতনতা মাধ্যমে প্রচারণা চালিয়ে থাকে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় মাদকের কারণে যে কতটা ক্ষতিগ্রস্ত হয় তা আমরা সবাই জানি না। এই পঞ্চ ইন্দ্রিয় কোন ওষুধে মাধ্যমে চিকিৎসা করা যায় না এবং কোন অবস্থায় পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে না।
তিনি আরো জানান যে, আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের পরিবারে যেন কেউ মাদকাসক্ত না হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তা, মেহেরপুর বাসী সহ দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্মকে এই অপশক্তি থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট), সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা), মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা, মোঃ মতিয়ার রহমান, সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, এ জে এম সিরাজুম মুনীর, উপ-পরিচালক, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন সহ মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ, সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস