চিতলমারীতে বিশ্বসুখ হরিগুরুচাঁদ সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন
২৭ জুন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিঁপড়াডাঙা গ্রামে অবস্থিত বিশ্বসুখ হরিগুরুচাঁদ সেবাশ্রমে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়।
সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় গান, কীর্তন ও পূজার মাধ্যমে রথযাত্রার শুভ সূচনা হয়। পরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ রথে আরোহন করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে রথ টানেন এবং মহোৎসবের আনন্দ ভাগ করে নেন।
চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়।চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল।
উৎসব উপলক্ষে সেবাশ্রমে ছিল বিশেষ আরতি, ধর্মীয় আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ। আশপাশের গ্রাম ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন এই রথযাত্রায়। এরপর উল্টোরথ যাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৫ জুলাই উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
সেবাশ্রমের পরিচালনা পরিষদ জানায়, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় এই মহোৎসব সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ