মেহেরপুরের মনজুর আলম মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট জিতলেন
ঐতিহাসিক মেহেরপুর জেলার মনজুল আলম মুয়ে থাই চাম্পিয়ানশিপ টাইটেল বেল্ট জিতেছেন।
তিনি মেহেরপুর জেলার মুখ উজ্জ্বল করেনি, বাংলাদেশের জন্য গর্ব। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম ডাবল হর্স নকআউট মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে ভারতের আজহারউদ্দীনকে পরাজিত করে টাইটেল বেল্ট জিতলেন মেহেরপুর জেলার গাড়াবাড়ীয়া গ্রামের ফাইটার মনজুর আলম।
মনজুর আলম জানান যে, আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছে। আমি নিজের মত শান্ত ছিলাম, গেমপ্ল্যান ছিল, মাথায় ঠাণ্ডা রেখে লড়াই করা। প্রতিপক্ষকে দেখে বুঝেছিলাম একটু বেশি আত্মবিশ্বাসী। তিনি আরো বলেন যে, সফলতা অর্জন করতে হলে পরিশ্রম ও ধৈর্যের কোন বিকল্পনায়। এই সাফল্য সামনেও অব্যাহত থাকবে-ইনশাল্লাহ।
মনজুর আলম আরোও বলেন, আমার বাবা একজন কৃষক। আমি একজন কৃষকের সন্তান। আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। এই জায়গায় আসতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
বাংলাদেশের মুয়ে থাই ফাইটাররা এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম। বাংলাদেশের মনজুর আলম ভারতের আজহার উদ্দীনকে হারিয়ে টাইটেল বেল্ট জিতে নেন।
চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ চারটি দেশের মোট ৪০ জন ফাইটার অংশগ্রহণ করেন। ডাবল হর্স নকআউট মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইটারদের জয়জয়কার। মোট পাঁচটি টাইটেল বেল্টের মধ্যে চারটিতে অংশ নিয়ে তিনটিতে বিজয় অর্জন করেছেন। সংগঠক ও অংশগ্রহণকারীরা বলেন, এটা একটি খেলা নয় বরং আত্মরক্ষার একটি শক্তিশালী মাধ্যম। এত বড় প্রতিযোগিতা বাংলাদেশে এই প্রথম। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে আমরা আশা করি।
জুবনা গ্রুপের সিইও ইয়াসিন ইসলাম নাজেল জানান যে, এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক জুবনা গ্রুপ, যারা আগামী দশ বছর নিয়মিত মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ঘোষণা করেছে।
পুরো অনুষ্ঠানটি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জাতীয় পতাকা ওড়ানো ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার সময় দর্শকদের উৎসাহ, ঢাকঢোল ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রতিযোগিতা মাতিয়ে রেখেছিলেন দর্শকরা।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস