মেহেরপুরে আমঝুপি ইউনিয়নের ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নবগঠিত ওয়ার্ড কমিটির সভা শনিবার (২৮) জুন বিএনপির নিজস্ব কার্যালয়ে সাবেক প্রভাসক জাহির হোসেন চঞ্চলের সভাপতিত্বে বিএনপির ওয়ার্ড পর্যায়ে সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট কামরুল হাসান, সদস্য সচিব, মেহেরপুর জেলা বিএনপি। তিনি বক্তব্যে বলেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারাদেশে ঘুম, খুন ও হত্যা করেছে তাদের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা এবং তার দলবল। আগামীতে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। তিনি আরো বলেন যে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন যে, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। সেই সাথে সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মাহমুদ, মেহেরপুর জেলা বিএনপি, ওমর ফারুক লিটন, সদস্য, মেহেরপুর জেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন - বাঁকা বিল্লাহ, সদস্য সচিব, মেহেরপুর জেলা জাসাস, কাজী মিজানুর রহমান মেনন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি সহ আমঝুপি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস