ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে ​খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩১

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের চৈতা চেয়ারম্যান গোহাটের পাশ দিয়ে বয়ে গেছে কাটা খালি ও ও কটুয়া জুড়ি খাল সরকারী খালের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে মাছ চাষ করছে এলাকার এক প্রভাবশালী ব্যক্তিরা। এতে প্রতিবছর  ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কৃষক ও জেলে  এক গ্রামের শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে। কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী সেলিম কাজী 
লিখন কাজী ও জাকির কাজি  সরকারী খালে মাছ চাষ করছে। অভিযোগ উঠেছে প্রভাবশালী  সেলিম কাজী 
লিখন কাজী ও জাকির কাজী কে মাছ চাষ ও খালটি রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্ব দিয়েছে বিগত উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির খান এর নির্দেশে খালের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি নিষ্কাশন না হওয়ায় সাধারণ কৃষক বিপাকে। রবিবার ২৯ শে জুন 
 জলাবদ্ধতা স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করার দাবিতে শত শত গ্রামবাসী মানববন্ধন করেছে।

জানা যায়,উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চেয়ারম্যান গোহাটের পাশ দিয়ে বয়ে গেছে  ২১ মিটারের তিনটি  সরকারী খাল। খালের উত্তর পশ্চিম পাশে দখল করে খালের মুখ বন্ধ করে উপজেলার দোহাই দিয়ে মাছ চাষ করছেন এলাকার সেলিম কাজী লিখন কাজী জাকির কাজি। ফলে এদিক দিয়ে পানি প্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে ফলে প্রতিবছর গ্রামের শত শত কৃষক খেটে খাওয়া জেলে যাদের একমাত্র সম্বল মাছ ধরা ক্ষেত খামারে কৃষি দিয়ে সংসার চালানো পানির কারণে সবকিছু থেকে বঞ্চিত রঘুনাথপুরের শত শত পরিবার।

খালের মাঝখানে ও দুই মাথায় বাদ অতি দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী এখন বাদ দিয়ে  মাছ চাষ করায় ক্ষতির মুখে পড়েছে গ্রামবাসী। এর প্রতিকার ও দখল মুক্ত করে খালের বাঁধ অপসারণের দাবিতে শত শত গ্রামবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগি সাইফুল ইসলাম ও ইউপি সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,খালটির পানি প্রবাহ বন্ধ করে সেলিম কাজির কাছ থেকে ঘুষ নিয়ে মাছ চাষ করার অনুমতি দিয়েছে তৎকালিন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির খান । এ গ্রামের আরেক বাসিন্দা বাচ্চু হাওলাদার  বলেন,খালের পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করায় কৃষকরা কৃষি কাজ করতে পারছেনা তাই গ্রামের শত শত পরিবার না খেয়ে জীবন যাপন করছে।অভিযুক্ত মাছ চাষী সেলিম কাজী বলেন, খালটি রক্ষাবেক্ষণের জন্য উপজেলা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি তৎকালীন কর্মকর্তা নাসির খান থাকাকালীন এই প্রজেক্ট এর পাশ হয় তারপরও আমরা স্থানে গিয়ে আমরা বাদ অপসারণ করবো।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান গ্রামবাসী বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও কৃষকের সুবিধার জন্য আমরা বাদ কাটার জন্য মৎস অফিসারকে বলা হয়েছে তাড়াতাড়ি বাদ কেটে দেওয়া হবে 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা