ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আওয়াল পিপুল সভাপতি, সুমন মাসুম সাধারণ সম্পাদক মনোনীত

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৫২

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় পূর্বে ঘোষিত আংশিক কমিটির পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির প্রধান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু।

দর্শনা প্রেসক্লাবে সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল পিপুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান সুমন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চঞ্চল মেহমুদ, যুগ্ম সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুকমল চন্দ্র দাস বাধন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ওয়াসিম রয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম এবং আহসান হাবীব মামুন।

অন্যদিকে, সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়াল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাসুম বিল্লাহ। সহসভাপতি হয়েছেন কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সাব্বির আলীম। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হানিফ মণ্ডল, এসএম ওসমান ও মাহমুদ হাসান রনি।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকতার আদর্শ ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় সাংবাদিক মহলে নতুন নেতৃত্বের এ ঘোষণা উৎসাহের সঙ্গে গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত