মাগুরা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
মাগুরা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১০৬ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫৭৮ টাকা ৫৮ পয়সার আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৫৬ কোটি ৭ লাখ ২৭ হাজার ৮৪২ টাকা ৪২ পয়সা বেশি। বাজেটে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (২৯ জুন) বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মূল বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
প্রশাসকের বক্তব্য বাজেট উপস্থাপনকালে প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। আমরা রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনসম্পৃক্ত প্রকল্পের ওপর বেশি জোর দিয়েছি।”
তিনি আরও জানান, জেলা পরিষদ শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেও ভূমিকা রাখতে বদ্ধপরিকর।সুধীজন ও প্রতিনিধিদের প্রতিক্রিয়া অধিবেশনে উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াত ইসলামীর আমির এম,বি বাকের সেক্রেটারি সাঈদ আহমেদ মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বাজেটকে ‘জনমুখী ও উন্নয়নবান্ধব’ আখ্যায়িত করেন। তাঁরা বলেন, এই বাজেট বাস্তবায়িত হলে মাগুরা জেলার নাগরিক সুবিধা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও জোরদার হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন