ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে নারিকেল চারা সার ও বীজ বিতরণ


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৪:৪

বাগেরহাটের চিতলমারীতে বিনামূল্যে ১ হাজার ৩২৫ জন কৃষক সার, আমন ধানের বীজ ও নারিকেলের চারা পেয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি দপ্তরের চত্বর থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল প্রধান অতিথি হিসেবে এ সকল উপকরণ বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারফ জানান, কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর এ উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তার অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের ৮২৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি আমন ধনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। একই দিনে ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে এবং ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল প্রতি ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া আগামীতে ৫০ জন কৃষককে ৫টি আমের চারা, ১ হাজার জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে (নিম, জাম, বেল ও কাঁঠাল) চারা, ১২০ জন কৃষককে সবজি বীজ (কলমি শাক, লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া) এবং বিভিন্ন প্রতিষ্ঠানে (মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুল) ১৪০টি তালের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহম্মদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন ও   সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার