সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
সোমবার রাতে নগরের কাতালগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, মনির আহমদের বিরুদ্ধে অন্য থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগে, তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছিল সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি। আজ মঙ্গলবার বেলা তিনটায় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নুরুদ্দিন অভিযোগ করে বলেন, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছিলেন মনির আহমদ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস