ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আমেরিকা নেওয়ার কথা বলে ৪৪ লাখ টাকা আত্মসাৎ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ২:৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারের প্রভাবশালী ব্যক্তি আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে আমেরিকা নেওয়ার কথা বলে এক আত্মীয়ের কাছ থেকে ৪৪ লাখ টাকা হাতিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও দীর্ঘ দিনেও টাকা ফেরত না পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে লাকসামের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে মামলার বাদী মো. দ্বীন ইসলাম জানান, আব্দুল কাইয়ুমের এক ছেলে আমেরিকায় বসবাস করেন। সেই সুবাদে তিনি তার ভাগ্নে ইয়াছিন ইমুকে আমেরিকা নেওয়ার কথা বলে ৫০ লাখ টাকা দাবি করেন। কথা ছিল ঢাকা থেকে বিমানে মেক্সিকো নিয়ে, এরপর সড়ক পথে ১০-১২ দিনের মধ্যে আমেরিকায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। কাইয়ুম আশ্বাস দিয়েছিলেন যে, তার ছেলে আমেরিকার বর্ডার থেকে ইমুকে নিয়ে যাবে এবং সেখানে কাজের ব্যবস্থা করে দেবে।

দ্বীন ইসলাম বলেন, "তার কথা বিশ্বাস করে ২০২৩ সালের ১১ ডিসেম্বর আব্দুল কাইয়ুমের সাথে চুক্তি হয়। আমরা গরিব মানুষ, অনেক চাপ দেওয়ার পর ৫০ লাখ টাকা থেকে ৪৪ লাখ টাকা দিতে রাজি হই।" চুক্তি অনুযায়ী, প্রথমে বাংলাদেশে ৪ লাখ টাকা দেওয়া হয় এবং বাকি টাকা মেক্সিকো পৌঁছানোর পর পরিশোধ করার কথা ছিল।

তিনি আরও জানান, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ইয়াছিন ইমুকে মেক্সিকোর উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে তারা বিদায় জানান। কিন্তু মেক্সিকো না নিয়ে ইমুকে নেপাল বিমানবন্দরে নামানো হয়।

ইয়াছিন ইমু জানান, তিনিসহ ৭ জন বাংলাদেশি আমেরিকাগামী যাত্রী ছিলেন। মেক্সিকো না নিয়ে তাদের নেপাল এয়ারপোর্টে নামানো হয়। এরপর দুজন নেপালি এসে তাদের একটি রিসোর্টে নিয়ে যায়। রিসোর্টে নেওয়ার পর তাদের ৭ জনকে হাত-পা বেঁধে নির্যাতন করতে থাকে। পাসপোর্টসহ তার কাছে থাকা ২ হাজার ডলারও তারা নিয়ে নেয়। এরপর পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি ও শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে তারা তাদের মোবাইল থেকে আত্মীয়-স্বজনদের ফোন দিতে বলেন। ইমু তার আত্মীয়কে ফোন করে জানান, তারা মেক্সিকোতে আছেন এবং বাকি টাকা দ্রুত পরিশোধ করার জন্য বলেন।

মামলার বাদী মো. দ্বীন ইসলাম বলেন, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে আব্দুল কাইয়ুমকে ৪৪ লাখ টাকা প্রদান করা হয়। টাকা দেওয়ার পর তার ভাগ্নেসহ অন্যদের নেপাল এয়ারপোর্টে একটি গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। এয়ারপোর্টের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে পাসপোর্ট ও কাগজপত্র না থাকার কারণে নেপালি পুলিশ তাদের গ্রেপ্তার করে। নেপালি পুলিশকে সব ঘটনা বলার পর তারা বাংলাদেশ দূতাবাসে নিয়ে যায় এবং সেখান থেকে তারা দেশে ফিরে আসেন।

দ্বীন ইসলাম আরও বলেন, ঘটনা শোনার পর তারা আব্দুল কাইয়ুমকে বিস্তারিত জানান। তিনি তাদের চিন্তা না করতে বলেন এবং সমস্ত টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশি বৈঠক হলেও আব্দুল কাইয়ুম নানা কারণ দেখিয়ে কোনো বৈঠকে উপস্থিত হননি। উপরন্তু, টাকা চাইতে গেলে তৎকালীন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে হুমকি প্রদান করতেন।

২০২৪ সালে মনোহরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা করার পর বিভিন্নভাবে হুমকি ও তার ভাগ্নে ইমুকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। টাকা না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। সহায়-সম্বল, জমি ও স্বর্ণ বিক্রি করে আব্দুল কাইয়ুমকে এই টাকা প্রদান করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী পরিচয় দিয়ে এখনো অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিপুলাসারে আব্দুল কাইয়ুমের একটি দোকান রয়েছে। তবে সেখানে তাকে পাওয়া যায় না। বাজারে আসলেও বিভিন্ন সন্ত্রাসী তার সাথে থাকে। এ বিষয়ে আব্দুল কাইয়ুমের ০১৭১৪-৭০৭৯১৯ নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। মোবাইল না ধরার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত