রাজশাহী কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীর মুক্তি
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে সোমবার ৩০ জুন রাত ৮টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। তারা ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিন পর্যন্ত মেয়াদ কমিয়ে মুক্তি পেয়েছেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার বলিহার গ্রামের মোকছেদ আলীর ছেলে জামাত আলী (৫৪), মোহনপুর থানার চুনিয়া পাড়া গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে আকতার হোসেন (৫৬), পবা থানার মাধবপুর গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে আকবর আলী (৪৮)। নওগাঁ জেলার সদর থানার ডাফাইল গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে মোসলেম হোসেন (৪৯), পত্নীতলা থানার সম্ভুপুর গ্রামের ভবানী পাহান'র ছেলে বাসুদেব পাহান (৫২), সাপাহার থানার কৈবতপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ'র ছেলে আবু তালেব (৪৯) এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার সংসারদিঘী গ্রামের মোজাম উদ্দিন'র ছেলে শহিদুল ইসলাম (৪১)। তারা প্রত্যেকেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের সাজা মওকুফের সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে ৪ জন আগেই মুক্তি পেয়েছেন এবং ২ জন অন্য কারাগারে থাকায় সেখানে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী থেকে বাকি ৭ জনকে মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত