মেহেরপুরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মেহেরপুর সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, এই প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার কলাচাষীকে দেওয়া হচ্ছে ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএফপি, ও ১০ কেজি এমওপি সার। এছাড়াও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিংক সালফেট এবং ১ কেজি বোরন সার বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি, ১ হাজার ৬৮০ জনকে ৫ কেজি করে বিভিন্ন ধরনের সবজির বীজ, ১২ কেজি বালাইনাশক, ১ হাজার ৫০টি নারকেলের চারা, ৫০০ জনকে সার ও তালের চারা, ২৫০ জনকে আমের চারা এবং ২ হাজার ৫০০ জনকে নিম, বেল, জাম, ও কাঁঠালের চারা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস