ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ২:২৪

বরিশালের বাকেরগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র।

বুধবার  (২ জুলাই ) সকাল ১১ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড স্বাধীন বাংলা সুপার মাকেটের ২য় তলায় 'ক্রিয়েটিভ কম্পিউটার' ও সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে 'রাকিব ডিজিটাল ফটোকপি এন্ড স্টুডিও' নামে দুটি কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মুনসুর আহমেদ, আউয়াল হাওলাদার প্রমুখ।  

জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলায় ২টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না।

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ