রাণীশংকৈলে যৌথ অভিযানে ১১টি মামলা, ৪৫ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে। বুধবার (২ জুলাই) পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং সন্দেহজনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। এসময় বিভিন্ন যানবাহন থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এব্যাপারে ট্রাফিক পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা মেহেদী হাসান সকালের সময় প্রতিনিধিকে জানান, হেলমেট ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক আইনে ১১ টি গাড়ির মালিককে বিভিন্ন অংকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে মর্মে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ