ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর প্রতিপাদে নেসকো অফিস ঘেরাও


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২-৭-২০২৫ বিকাল ৫:২৯

ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর প্রতিপাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে ও সচেতন নগরবাসী ফোরামের মুখ্য সংগঠক রাগীব আহসান রিজভী রেজার উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈশ্বরদী উপজেলার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নেতা মো: কামাল হোসেন বিশ্বাস, সাংবাদিক মো: ইউসুফ আলী, ৮নং ওয়ার্ড বি এন পি নেতা  মো: জাকারিয়া , সংগীত নিকেতনের পরিচালক ও জাসাস নেতা বিশিষ্ট শিল্পী মিজানুর রহমান মিন্টু,  হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো: ভাষা ফকির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য  মো: হাবিবুর রহমান, মো: সাঈদ হোসেন, মো: ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহ, ঈশ্বরদী উপজেলা প্রজন্ম দলের সদস্য সচিব মো : তামিম হোসেন বিশ্বাস,  শ্রমিক নেতা আকরাম হোসেন,  ওয়ার্কশপ মালিক ভুলু, সংবাদ কর্মী জীবন ইসলাম শিশির, নারী নেত্রী মোছা : চম্পা খাতুন, কায়েদে আজম, মো: হাসান , বিএনপি কর্মী আব্দুল হাকীম,শ্রমিক নেতা নায়েব আলী, । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সচেতন নগরবাসী ফোরামের উপদেষ্টা সদ্য হাসিনা হত্যাচেষ্টা মামলা থেকে কারামুক্ত বি এন পি নেতা এ কে এম ফিরোজুল হক পায়েল । বক্তারা ঈশ্বরদীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানো বাতিলের ঘোষনা বিভিন্ন পত্রিকা মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে প্রচারের দাবি করেন,। তারা এই দাবি পুরণ করা না হলে এবং প্রিপেইড মিটার বাসানোর চেষ্টা করা হলে ঈশ্বরদীবাসী কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তার দায় দ্বায়িত্ব নেসকো কর্মকর্তাদের বহন করতে হবে বলেও হুঁসিয়ারী উচ্চারণ করে বক্তব্য দেন।
একই দাবিতে তারা গত ২৮ জুন ২০২৫ বিকালে এক মতবিনিময় সভায় এই মিটার বসানোর লাভ ক্ষতির বিষয় নিয়ে ঈশ্বরদীবাসীর সাথে আলোচনায় অংশ নেন। সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে ও সচেতন নগরবাসী ফোরামের মুখ্য সংগঠক রাগীব হাসান রিজভী রেজার উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন বি এন পি নেতা ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আইন সহায়ক কেন্দ্র আসোক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো : হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবিরা।

এমএসএম / এমএসএম

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২

চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক

স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা