চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের ইশাহাক মন্ডলের বড় ছেলে আক্তারুজ্জামান (৫০) ও ছোট ছেলে আলম হোসেন (৩৮)। স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গরুর খাওয়ানোর জন্য বিদ্যুতচালিত মেশিনে ঘাস কাটছিলেন আক্তারুজ্জামান। এসময় অসাবধানতাবশত ঘাস কাটা মেশিনের বিদ্যুতে বিদ্যুতায়িত হয়ে স্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গেলে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আপন দুভাইয়ের মৃত্যু ঘটনায় পরিবারে কান্নার রোল বয়ে গেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাশ। হৃদয় বিদারক এ ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম নেমে আসে।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবীর জানান, মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন