ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীর লালপোল বেদে পল্লীতে মাদকের রমরমা বানিজ্য


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৩-৭-২০২৫ রাত ৯:৪৯

ফেনী সদর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল বেদে পল্লীতে বসবাসকারীদের মাদক বিক্রির রমরমা বানিজ্য চলছে। এসব মাদক নিয়ন্ত্রণ নিতে সাম্প্রতিক সময়ে দুই গ্রুপের মধ্যে মারধর,ভাংচুরসহ  প্রতিনিয়ত নানা ঘটনা ঘটছে।

 অনুসন্ধানে জানা গেছে, প্রায় দুই যুগ ধরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের লালপোলে সরকারি জায়গায় বসবাস করে আসছে বেদে পল্লীর প্রায় ৮০ টি পরিবার। আর ওই পরিবারের মধ্যে প্রায় ৬০ পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত।এসব মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে ডন সোহেল, তার সাথে আরো আছে ওই বেদে পল্লীর মোটা রুবেল,শিরিনা,বাবলু, ডলু,প্রোক্সি রুবেল ও পারভেজ। 

অভিযোগ রয়েছে, বেদে পল্লীর এসব পরিবারের সদস্যরা কোন চাকরি কিংবা ব্যবসা কিছুই করেনা,তাদের একমাত্র আয়ের উৎস মাদক ব্যবসা। 
জানা গেছে, বেদে পল্লীর মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের প্রধান ডন সোহেল, তার ভাই পারভেজ ও তার খালাতো ভাইয়ের ওই পল্লীতে দোকান রয়েছে, মুলত ওই দোকান গুলোতে ইয়াবা,মদ ও গাঁজা বিক্রির রমরমা বানিজ্য চলছে। এদিকে মাঝে-মধ্যে পুলিশ অভিযানের খবর পেলে এসব মাদক বেদে পল্লী সংলগ্ন একটি লেকে লুকিয়ে রাখে। ফেনীর লালপোল বেদে পল্লীতে মাদকের রমরমা বানিজ্য 

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন,লালপোলে আলোচিত বেদে পল্লীর মাদক সিন্ডিকেট বন্ধ না হলে পরিস্থিতি ভয়াবহ হবে,তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।এসব জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জানান,শীঘ্রই লালপোল বেদে পল্লীতে যৌথ বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হবে, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ