খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে পড়ে সিয়াম (৬) ও সোহান আলী (৭) নামে দু' শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জনে সম্পর্কে চাচাত ভাই। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোটলাহিড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা সকালের সময়কে নিশ্চিত করেন। মৃত সোহান ছোটলাহিড়ী গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম একই গ্রামের সফিউলের ভাই দবিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দু'জনের বাবা সফিউল ও দবিরুল ঢাকায় কাজ করেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই তারা বাড়িতে এসেছিলেন। এদিন সকালে সকলের অগোচরে সিয়াম ও সোহান বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য সোহান পুকুরে ঝাঁপ দেয়। এতে পানিতে ডুবে দুজনেই মারা যায়। এরমধ্যে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে গিয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানার ওসি শওকত আলী সরকার আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ