বেনাপোলে আনসার বাহিনীর অভিযানে বিদেশি ভিসাযুক্ত ২০টি বাংলাদেশী পাসপোর্ট আটক
বেনাপোল স্থলবন্দরে আনসার বাহিনীর অভিযানে বাংলাদেশী ২০টি পাসপোর্টসহ বোচারাম প্রমাণিক (৪৮) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার আটক। আটক ট্রাক চালক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ এলাকার গোষ্ঠ পরামানিকের ছেলে।
বৃহস্পতিবার (৩ই জুলাই) রাতে ভারত থেকে আগত বেনাপোল কার্গো ভ্যাহিকেল টার্মিনালের প্রধান গেটে ডাব্লুবি-২৫এফ৪৩১০ ট্রাক ড্রাইভারের ব্যাগে তল্লাশি করে বাংলাদেশি ২০টি পাসপোর্ট আটক করেছে বন্দরে নিয়োজিত আনসার সদস্যরা।
উদ্ধার হওয়া পাসপোর্ট বাংলাদেশের বিভিন্ন জেলার এসব পাসপোর্ট হোল্ডাররা হলেন-ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক,চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেনের, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন, মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনির মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম ও নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়ার।আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান।
স্থানীয় একটি সূত্র থেকে জানা যায়, বাংলাদেশে বর্তমান অনেক দেশের এম্বাসি না থাকার কারনে চোরাই পথে ভারতের সাইবেরিয়া দূতাবাসে ভিসা করার জন্য এসব পাসপোর্ট ভারতে প্রবেশ করেছে। ভিসা হওয়ার পর আবার বাংলাদেশে নিয়ে আসে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী পাসপোর্ট ভারতে অবস্থিত বিভিন্ন দূতাবাসের ভিসা নিতে অহরহ প্রবেশ করে বলে জানা গেছে।
বেনাপোল আনসার ক্যাম্পের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ভারতীয় ট্রাক ড্রাইভার বাংলাদেশী কিছু পাসপোর্ট নিয়া বন্দরের ভিতরে প্রবেশ করবে। এসময় ট্রাকে থাকা আগত ভারতীয় ড্রাইভার বোচারাম প্রমাণিকের ব্যাগে তল্লাশি করে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি পাসপোর্ট জব্দ করতে সক্ষম হই। পাসপোর্টে বাংলাদেশের বিভিন্ন এলাকার নাগরিকের নাম উল্লেখ রয়েছে।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি