হরিপুর সীমান্তে ভারতীয় ২শ' বোতল ফেনসিডিল উদ্ধার, ব্যবসায়ীদেরকে ধরতে পারেনি বিজিবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে ২ শত বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় টহলরত বিজিবি সদস্যরা কোনও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেননি। মশালগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (৪ জুলাই) উপজেলার মশালগাঁও বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৮/৯ এস থেকে প্রায় ৩'শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে হাজিপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২শ' বোতল ভারতীয় ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মশালগাও সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে তিনজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ বাংলাদেশের দিকে আসতে দেখেন। এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তিরা ব্যাগদুটি রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ২০০(দু'শ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
মশালগাঁও বিজিবি কমান্ডার আরও জানান, সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান রোধে সবসময় তৎপর আছে। মাদক পাচারকারীসহ যেকোনও প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ