ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি, ১টি গাভীর মৃত্যু


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৪-৭-২০২৫ বিকাল ৬:৩৩

শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কাওসার আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি গাভী পুড়ে মারা গেছে।

মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া এলাকার আজাদ আলীর ছেলে কাওসার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

কাওসার আলী জানান, রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে আগুন লেগেছে। রান্নাঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং গোয়ালঘরে বাঁধা অবস্থায় থাকা একটি গাভী পুড়ে মারা যায়। তিনি আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে দাবি করেন।

খবর পেয়ে রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন