মেহেরপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর জেলার মুজিবনগর থানা পুলিশ ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী তুষার আলীকে আটক করেছে। তুষার আলী মুজিবনগর উপজেলার কোমরপুর ক্লাব পাড়ার আজিজুল হকের ছেলে।
গত শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে মুজিবনগর উপজেলার কোমরপুর ক্লাব পাড়া এলাকায় বিশ্বনাথপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তুষার আলীকে তার বাসা থেকে আটক করে। তুষার আলীর স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত তুষার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, তুষার আলীর বিরুদ্ধে আগেও একাধিক মাদকের মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ