ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৩০

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় ঘটেছে। নিহত সাদেক হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী এই তথ্য নিশ্চিত করে জানান, কিছুদিন ধরে হাতির একটি পাল পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চরতীর বাসিন্দা ব্যবসায়ী গিয়াস উদ্দীন মিন্টু বলেন, "এখানকার হাতিগুলো যদি আনোয়ারা এলাকার বন্য হাতিগুলোর মতো কোথাও স্থানান্তরিত করত, তাহলে জনজীবন বিপন্ন হতো না।"

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত