মেহেরপুরে ১৩০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলে আটক
মেহেরপুরে ১৩০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) মেহেরপুর শহরের ওয়াপদা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিখা খাতুন (স্বামী- নূর নবী) এবং তাদের ছেলে জাহিদ (পিতা-নূর নবী), উভয়ই মেহেরপুর পৌরসভার মিয়া পাড়ার বাসিন্দা। অভিযান চলাকালীন জাহিদের পিতা নূর নবী পালিয়ে যেতে সক্ষম হন।
বাংলাদেশ সেনাবাহিনী মেহেরপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট প্রভাংশু প্রসাদ বালা এবং মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের যৌথ নেতৃত্বে নূর নবীর ভাড়া বাড়িতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় তাদের বাসা থেকে ১৩০ গ্রাম হেরোইন, হেরোইন বিক্রির সরঞ্জামাদি এবং নগদ ৬২ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পলাতক নূর নবীকে এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর ১৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করতে তাদের অধিদপ্তর দিনরাত কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা অনেক সফল অভিযান পরিচালনা করেছেন। তিনি আরও জানান, তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে অভিযানে অস্ত্র ছাড়া যেতে হওয়ায় জীবনের ঝুঁকি থাকে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের অস্ত্রের অনুমতি এবং বরাদ্দকৃত গাড়ির বিষয়ে সহযোগিতা কামনা করেন, যা বর্তমানে মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছে।
পলাতক নূর নবী, তার স্ত্রী শিখা খাতুন এবং ছেলে জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ