ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যশোরে ২৩ পিস স্বর্ণের বারসহ আটক ২


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৫-৭-২০২৫ বিকাল ৫:১৫

যশোরে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোরে যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা মুরাদগড় বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, যশোরের সীমান্ত এলাকা শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের মেহেদী হাসান (২৫)।

আটক করা স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার ৯১৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঢাকার সদরঘাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে চোরাকারবারিরা বাসযোগে যশোর হয়ে মহেশপুর যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। মুরাদগড় বাজারে ভোর সাড়ে ৫টার দিকে বাস থেকে নামা ওই দুইজনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ও মেহেদী হাসান নামে এই দুই যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা