ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চিতলমারীতে আদালতের রায় অবমাননা করে ঘের দখলের চেষ্টা, আহত ২


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৫ দুপুর ১১:৫৯

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব শত্রুতার জেরে বসতভিটা, ধানি জমি ও মাছের ঘের দখলের চেষ্টার ঘটনায় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে পল্লব মন্ডল (১৭) নামে একজন গুরুতর আহত হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় চিতলমারী থানায় ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায় গ্রামের বাঁশতলী খালের পূর্বপাশের একটি মাছের ঘেরে।

অভিযোগকারী দীপক মন্ডল (৫০) জানান, তারা কয়েক যুগ ধরে এই মৎস্য ঘেরটি ভোগদখল করে আসছেন। স্থানীয় মৃত কিরণ মৃধার ছেলে ননী গোপাল মৃধার সাথে তাদের এ বিষয়ে মামলা চলমান ছিল। সর্বশেষ মামলায় অসীম মৃধা গংদের অনুকূলে রায় এলেও দীপক মন্ডল বাগেরহাটের আদালতে আপিল করে স্থগিতাদেশ আনেন।

আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বিরোধীপক্ষ পুনরায় ঘের দখলের হুমকি দিতে থাকে। বিষয়টি বাগেরহাট পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হলে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উভয় পক্ষকে নিয়ে বাগেরহাটের এএসপি সার্কেল বৈঠক করেন। বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে উভয় পক্ষকে জানানো হয় যে সম্পত্তিতে আদালতের স্থগিতাদেশ রয়েছে এবং শান্তি বজায় রাখতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবাইকে থাকতে হবে।

তবে আদালত ও পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে গত শুক্রবার (৪ জুলাই) দুপুরে অসীম মৃধার নেতৃত্বে ননী গোপাল মৃধা (৬০), বিকাশ মৃধা (৩৫), বিনয় মৃধা, সাগরিকা (২৯) ও চুমকি মৃধা দা, লাঠি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মাছের ঘেরটি দখল করতে যান। এ খবর পেয়ে দীপক মন্ডলের স্ত্রী ও ছেলে পল্লব মন্ডল (১৭) ঘটনাস্থলে যান। তারা দেখেন যে ঘেরের মাছ ও পাড়ের গাছপালা নষ্ট করা হচ্ছে। পল্লব মন্ডল তার মোবাইল ফোনে এই দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার মা, বাবা, চাচী ও বড় বোন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিষয়ে জানতে চাইলে অসীম মৃধা দাবি করেন যে পল্লব ও তার মা-বোন তার মা গীতা মৃধাকে পিটিয়েছেন এবং পল্লবকে কে বা কারা মেরেছে তা তিনি জানেন না, কারণ তিনি তখন তার মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, তারা এক পক্ষের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত