ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাগুরা ১ আসনের সংসদীয় প্রার্থী ঘোষণা


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৫২

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাগুরা জেলার সদস্য সম্মেলন ও জেলা কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই, ২০২৫) বিকেলে জেলা অডিটোরিয়ামে এই সম্মেলন ও কাউন্সিলে মাওলানা কাজী জাবের বিন মুহসিনকে মাগুরা সদর ও শ্রীপুর সংশ্লিষ্ট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী এবং প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

সম্মেলন শেষে মাগুরা জেলার আংশিক কমিটি গঠন করা হয়, যেখানে মাওলানা কাজী জাবের বিন মুহসিনকে সভাপতি এবং মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোট ২৭ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাওলানা কাজী জাবের বিন মুহসিন বলেন, "মাগুরার প্রতিটি মানুষ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, মাগুরার প্রতিটি ঘরে ঘরে কুরআনের রাজ কায়েম করতে চাই।"

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত