পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প
খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় এলাকার অসচ্ছল মানুষের বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আজ (৬ জুলাই, ২০২৫) প্রথম দিনের মতো কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, কয়রা-পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে, সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। এই উদ্যোগ আজ থেকে শুরু হলো এবং দুই উপজেলার ১৭টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এমন চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।
বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডাক্তার মোঃ মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, খুলনা মেডিকেল কলেজ), ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম (ইউরোলজি বিশেষজ্ঞ, কেএমসি), ডাক্তার মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ (চর্ম রোগ বিশেষজ্ঞ), ডাক্তার অমিত (নাক কান গলা বিশেষজ্ঞ), ডাক্তার রাজিব (অর্থোপেডিক্স), ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার হাসানুর রহমান, ডাক্তার আলাউদ্দিন সিকদার, ডাক্তার এফ এম নাজিম উদ্দিন, ডাক্তার মোঃ সাবেতুল ইসলাম প্রমুখ।
ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃঙ্খলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী, পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার, পাইকগাছা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম, রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর গাজী ও মোঃ বেলাল সরদার।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান