ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:৫১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বিএনপি'র মিছিলে হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই (শনিবার) বিকেল ৪:৩০ মিনিটের সময় নবগঠিত বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাতে পেয়ারপুর বাজারে বিএনপি'র উদ্যোগে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃত্বে শান্তিপূর্ণ শুভেচ্ছা মিছিল শুরু করার পরপরই পরিকল্পিতভাবে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল কুদ্দুস মিয়া ও মোঃ মনির রাজার নেতৃত্বে ৬০-৭০ জন লোক রামদা, চাপাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং বিএনপি কার্যালয় ভাঙচুর করে।

এ সময় বিএনপি নেতা গাজী কাওছার আহমেদ মন্টু জানান, হামলায় তাদের মিছিলে থাকা অনেক নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের হাতে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানসহ তাদের ফেস্টুন মাটিতে ফেলে অবমাননা করা হয়। তিনি আরও বলেন, এই হামলাকারীরা বিগত দিনে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা রকম অপকর্ম করে আসছিল। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি দিলে তার সাথে থাকা লোকজন তাকে রক্ষা করে। মিছিলে থাকা লোকজন নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন আসায় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাই তিনি এর সুষ্ঠু বিচার চান এবং উপজেলা বিএনপির ও বরিশাল জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিষয়টি জানানো হয়েছে। তিনি বাকেরগঞ্জ থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মিছিলে হামলা হয়েছে এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ