ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল মেহেরপুর আসছেন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ৩:৩৪

বাংলাদেশের প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময় এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও ভাবনা তুলে ধরার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী "জুলাই পদযাত্রা" কর্মসূচি শুরু করেছে। এরই অংশ হিসেবে আগামীকাল ০৮ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা মেহেরপুর আসছেন।

গণতান্ত্রিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের "জুলাই পথযাত্রা" কর্মসূচি শুরু করেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা সহ আগামীকাল ৮ই জুলাই মেহেরপুর সফর করবেন। এ সময় তার সাথে থাকবেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান সূচি অনুযায়ী, কুষ্টিয়ার খলিশাকুন্ডি হয়ে মেহেরপুর উপজেলার গাংনী বাজারে দুপুর ২টায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় মেহেরপুর পৌরসভার ভিতরে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে সমাবেশ ও পশুর হাট পর্যন্ত পদযাত্রা করবেন নেতারা। সন্ধ্যায় ৭:৩০টায় কেদারগঞ্জ বাজারে একটি পথসভা এবং রাত ৮টায় মেহেরপুর মুজিবনগর উপজেলা অফিস উদ্বোধনের মাধ্যমে মেহেরপুর জেলার কার্যক্রম শেষ করবেন তারা।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস