ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে ক্যান্সার সচেতনতা বিষয়ে সেমিনার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ জুলাই) “আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্যাপস্ ইন ক্যান্সার অ্যাডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ অ্যান্ড ফাইন্ডিং প্রসপেকটিভ সলিউশনস: এ স্পেশাল এম্ফাসিস অন স্টিগমাস অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যামং ওমেন” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটি ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে দুপুরে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান।
কীনোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোাগী অধ্যাপক এবং ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ-এর পরিচালক ড. মুস্তাক ইবনে আইয়ুব। স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড. এসএম মাহবুবুর রশিদ। 
সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন,“একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে তার পরিবারকেও অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আমাদের সচেতনতা বাড়াতে হবে। খাবারের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষরা ভেজালমুক্ত খাবার খেতেন; সেজন্য তাদের রোগও কম ছিল। কিন্তু বর্তমানে মানুষের ভেজাল খাবারের কারণে রোগও বেশি হচ্ছে। সচেতনতা অবলম্বন করে রোগ প্রতিরোধ করতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন,“রোগকে প্রতিরোধ করা এবং আমাদের সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দৈনন্দিন লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, অ্যান্সার হলো সচেতনতা বাড়াতে হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান বলেন, “ক্যান্সার আক্রান্ত রোগীদের অসহনীয় জীবন অতিবাহিত করতে হয়। লাইফ স্টাইল চ্যাঞ্জ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।”
কীনোট স্পিকার ড. মুস্তাক ইবনে আইয়ুব বলেন, “পৃথিবীতে ২ কোটি মানুষ প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং এর মধ্যে ১ কোটি মানুষ মারা যায়। আরলি রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে। অনেক অসুখের মতো ক্যান্সারকেও একটি অসুখ হিসেবে বিবেচনা করতে হবে। এ রোগ ব্যক্তি, পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলে। এই রোগের ব্যবস্থাপনার ধরণ আগে জানতে হবে। শিশুদের ৯০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। একজন ব্যক্তি প্রতিদিন টানা ৪০ মিনিট হাঁটলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।”
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারটি পরিচালনা করেন আইসিই বিভাগের সহকারী অধ্যাপক তরুন দেবনাথ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী