ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মুন্না গ্রেপ্তার


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১২:৪০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টায় পৌরশহরের শিবদিঘি নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহারিয়ার আজম মুন্না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ছিলেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রাণীশংকৈল থানায় মামলা হয়। এ মামলায় অন্যদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকেও আসামি করা হয়। এতদিন মুন্না আত্মগোপনে ছিলেন। 

ওসি আরশেদুল হক আরও জানান, ‘রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহারিয়ার আজম মুন্না সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করেন। সে সময় তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে মর্মে ওসি জানান।’

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার