ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের কৃতি সন্তান অ্যাড. সাকিল আহমাদ সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ৪:১৫

মেহেরপুরের কৃতি সন্তান এবং গাংনী উপজেলার বড়বামন্দী গ্রামের রুহুল আমীনের একমাত্র ছেলে অ্যাডভোকেট সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৭ জুলাই সোমবার সানা মোঃ মাহরুফ হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগের জিপি ও পিপি শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অ্যাডভোকেট সাকিল আহমাদ মেহেরপুর জেলার গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মেহেরপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানবিক কাজে সহায়তা প্রদান করে যাচ্ছেন।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাডভোকেট সাকিল আহমাদকে মেহেরপুর জেলাবাসী সহ গাংনী উপজেলার বিভিন্ন পেশাজীবীর মানুষ শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস