চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তাল গাছের চারা বিতরণ
বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ইউএনও তাপস পালের সভাপতিত্বে এই চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, করাতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলদাহ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এবং চরবানিয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ