ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫' পালনে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৫:৮

মাগুরায় 'জুলাই পুনর্জাগারণ অনুষ্ঠানমালা-২০২৫' যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভায় জানানো হয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় শহীদ হন রাব্বি, ফরহাদ সহ ১০ জন ছাত্র-জনতা। তাদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে মাগুরা জেলার ঢাকা রোড ব্রিজের পাশেই, ঠিক যে স্থানে রাব্বি ও ফরহাদ শহীদ হয়েছিলেন, সেখান থেকে ১০ মিটার পাশেই একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে শহীদ রাব্বি হাসানের স্ত্রী তার স্বামীর স্মৃতিকে ধরে রাখার জন্য 'শহীদ রাব্বি হাসান স্বাস্থ্য কমপ্লেক্স' স্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, "এই প্রতিষ্ঠানে যেন কোনো বৈষম্য না থাকে, সবাই যেন সমানভাবে স্বাস্থ্যসেবা পায়—সেটাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।"

সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক কাজী আশিক রহমান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এবং জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, "মাগুরায় যেসব সাহসী সন্তান দেশের মানুষের অধিকার আদায়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখাই আমাদের দায়িত্ব। স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জানাতে চাই, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি।"

সভা শেষে ২০২৫ সালের অনুষ্ঠানমালার পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতভাবে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত