ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২১ রাত ৮:৩৭

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বর্তমান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন তার গৃহকর্মী। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই গৃহকর্মী উপাচার্য বরাবর যৌন হয়রানির অভিযোগপত্র জমা দেন। তবে অভিযোগপত্র গ্রহণ করেননি উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব। 

উক্ত অভিযোগপত্রে গৃহকর্মী বলেন, আমি শাহজাহান স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় বিভিন্ন অজুহাতে তিনি শারীরিকভাবে আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, খারাপ উদ্দেশ্য প্রকাশ এবং আর্থিক প্রলোভন দেখাতেন। আমি নানান কৌশলে বাঁচার চেষ্টা করলেও কখনো তা পেরে উঠিনি। একজন শিক্ষকের থেকে শ্লীলতাহানীর শিকার হয়ে আমি মানসিকভাবে ভেঙে পরি এবং ভয়-ভীতি প্রদর্শনের ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের কাছে ঘটনাসমূহ বলে বিচার চাইলে প্রত্যেক শিক্ষক জানান যার কাছে বিচার চাইবেন তিনিই তো অপরাধী। 

তিনি আরো বলেন, পরবর্তীতে স্থায়ী উপাচার্য আসলেও করোনায় বন্ধ থাকায় দেখা করতে পারিনি। আমি আশাবাদী আমার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানি ও শ্লীলতাহানীর সুষ্ঠু বিচার পাব। পুলিশের নিকট অভিযোগ না করে কিংবা মামলা না করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কেন অভিযোগ করেছেন- এমন প্রশ্নের উত্তরে গৃহকর্মী বলেন, আমরা গরিব মানুষ, আদালতে গেলে অনেক টাকা লাগতে পারে। তাই আমি উপাচার্য স্যারের নিকট বিচার চাইছি।

অভিযোগপত্র গ্রহণ না করার বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেনি এবং ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। তাই অভিযোগপত্রটি গ্রহণ করা হয়নি। কারণ, এ ঘটনার বিচার করার এখতিয়ার আমার নেই।

এ সময় তিনি আরো বলেন, এ ঘটনায় বিচারপ্রাপ্তির জন্য ভুক্তভোগীকে প্রচলিত আইনের আশ্রয় নিতে হবে।

জামান / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?