টুঙ্গিপাড়াকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও ফারজানা আক্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
গতকাল সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে টুঙ্গিপাড়াকে দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।"
তিনি আরও বলেন, "টুঙ্গিপাড়া এখনো শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমি চাই, এখানকার প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।"
সভায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংশ্লিষ্ট সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকার আহ্বান জানান।
সাংবাদিক নেতারা বলেন, "টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকরা সবসময়ই গঠনমূলক ভূমিকা পালন করে আসছেন। তবে প্রশাসনের কাছ থেকেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান প্রত্যাশিত।"
মতবিনিময় শেষে ইউএনও ফারজানা আক্তার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনারা পাশে থাকলে টুঙ্গিপাড়াকে বদলে দেওয়া সম্ভব। এই মতবিনিময় সভা প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে সহযোগিতার নতুন দ্বার খুলে দিয়েছে।"
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ